ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ শরিফ ওসমান হাদির আইডেন্টিটি প্রতিষ্ঠার লক্ষ্য তুলে ধরলেন মাহমুদুর রহমান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:৩৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ২০৪ Time View

আমার দেশ সম্পাদক ও ন্যাশনাল এডিটরস কাউন্সিলের (এনইসি) যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুলাই শহীদ স্মৃতি ভবন অডিটোরিয়ামে ডাকসু প্রকাশিত ‘শহীদ শরিফ ওসমান হাদির বক্তব্য সংকলন’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, শহীদ শরিফ ওসমান হাদি বাঙালি মুসলমানের নিজস্ব আইডেন্টিটি প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন বলেই তাকে টার্গেট করা হয়েছিল।

মাহমুদুর রহমান উল্লেখ করেন, ‘বাংলাদেশের মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও হাদি তাদের লার্জেস্ট কালচারাল মাইনরিটি (বৃহত্তম সাংস্কৃতিক সংখ্যালঘু) হিসেবে অভিহিত করতেন।’ তিনি বলেন, আমাদের মাঝে একটি গভীর পরিচয় সংকট রয়েছে, যার সমাধান দেশের পণ্ডিত, ইতিহাসবিদ বা দার্শনিকরা করতে পারেননি।

তিনি আরও বলেন, ‘বাঙালি মুসলমানের এই নিজস্ব পরিচয় যদি সুপ্রতিষ্ঠিত করা যায়, তবেই বাংলাদেশের স্বাধীনতাকে চিরতরে সংহত ও সুরক্ষিত করা সম্ভব।’ মাহমুদুর রহমান জানান, বহিরাগত আধিপত্য এড়াতে এবং দেশের স্বাধীন অস্তিত্ব রক্ষা করার জন্য নিজেদের আইডেন্টিটি ও বাঙালি মুসলমানের সংস্কৃতিকে শক্তভাবে প্রতিষ্ঠিত করা প্রয়োজন।

এই লক্ষ্য অর্জনের জন্য হাদি একটি ‘কালচারাল রেভলিউশন’ বা সাংস্কৃতিক বিপ্লবের কথা বলেছিলেন। মাহমুদুর রহমান বলেন, ‘এই সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমেই কেবল বাঙালি জাতি প্রকৃত অর্থে স্বাধীনভাবে বেঁচে থাকতে পারবে।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী শিক্ষাখাতে গুরুত্ব দিচ্ছেন: এমপি মান্নান

শহীদ শরিফ ওসমান হাদির আইডেন্টিটি প্রতিষ্ঠার লক্ষ্য তুলে ধরলেন মাহমুদুর রহমান

আপলোড সময় : ০৭:৩৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬