ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে রোহিঙ্গা গণহত্যা দিবস পালিত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:২৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ২০২ Time View

বাংলাদেশে রোহিঙ্গা আগমনের ৯ বছর পূর্তি উপলক্ষ্যে কক্সবাজারের উখিয়ার আশ্রয়শিবিরে পালিত হয়েছে রোহিঙ্গা গণহত্যা দিবস।

আজ মঙ্গলবার সকাল থেকে কুতুপালংয়ের চার নম্বর ক্যাম্পের ফুটবল মাঠে হাজারো রোহিঙ্গা জড়ো হন। তারা স্বদেশে ফিরে যাওয়ার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। আশপাশের বিভিন্ন ক্যাম্প থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন পুরুষ, নারী ও শিশুরা। তাদের হাতে ছিল পোস্টার ও প্ল্যাকার্ড, এবং পুরো এলাকা স্লোগানে মুখর হয়ে ওঠে।

সমাবেশে অংশগ্রহণকারীরা জানান, দীর্ঘদিন ধরে বাংলাদেশে বসবাস করলেও তারা মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশে ফিরে যেতে চান। বক্তারা বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া তাদের লক্ষ্য নয়, বরং স্বদেশে নিরাপদ প্রত্যাবাসনই তাদের মূল লক্ষ্য।

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে প্রত্যাবাসনের ওপর জোর দেন ত্রাণ, শরণার্থী ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারে সহিংসতার মুখে বাংলাদেশে ব্যাপক হারে রোহিঙ্গাদের আগমন শুরু হয়। ৯ বছর পরেও তারা ন্যায় বিচার এবং নিরাপদে নিজ দেশে ফিরে যাওয়ার অধিকার দাবি করছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসায় দুই বছরে সাত এমডির নিয়োগ, নতুন এমডি মনিরুজ্জামান

কক্সবাজারে রোহিঙ্গা গণহত্যা দিবস পালিত

আপলোড সময় : ০৮:২৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬