ঢাকা ০৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিহারে চাকরিপ্রার্থীদের মিছিল, পুলিশের জলকামান ব্যবহারে উত্তেজনা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:৫১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ২০২ Time View

বিহারের রাজধানী পাটনায় চাকরিপ্রার্থীদের বিক্ষোভের কারণে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের উদ্দেশ্যে মিছিল নিয়ে এগিয়ে যাওয়ার সময় পুলিশের বাধার মুখে পড়েন চাকরিপ্রার্থী ও শিক্ষার্থীরা। একপর্যায়ে ব্যারিকেড ভেঙে সামনে যাওয়ার চেষ্টা করলে পুলিশ জলকামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিহার লোকসেবা কমিশনের শিক্ষক নিয়োগ পরীক্ষার চতুর্থ পর্যায়ের পরীক্ষার্থীসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা গান্ধী ময়দান থেকে মিছিল শুরু করেন। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী মিছিলটি ডাকবাংলো মোড়ের দিকে এগিয়ে গেলে পুলিশ তাদের আটকে দেয়। এ সময় কয়েকজন আন্দোলনকারীকে আটক করা হয়।

মিছিলকারীদের অনেকের হাতে জাতীয় পতাকা ছিল। ডাকবাংলো মোড়ে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি শুরু হয়। আন্দোলনকারীদের একটি অংশ পুলিশের দেওয়া ব্যারিকেড সরিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ জলকামান চালিয়ে তাদের ছত্রভঙ্গ করে।

চাকরিপ্রার্থীরা বিহার কর্মী নির্বাচন কমিশনের নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানাচ্ছেন। তাদের অভিযোগ, নিয়োগ পরীক্ষার বিভিন্ন ধাপে অনিয়ম ও অস্পষ্টতার কারণে অনেক প্রার্থী ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিহার লোকসেবা কমিশনের ৭০তম পরীক্ষাতেও অনিয়মের অভিযোগ তুলে তারা পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন।

চাকরিপ্রার্থীদের বক্তব্য, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত না হলে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হতে পারেন। এ কারণে সরকারকে দ্রুত তাদের দাবিগুলো নিয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল যাওয়ার পথে পুলিশের বাধা এবং জলকামান ব্যবহারের ঘটনায় পাটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী শিক্ষাখাতে গুরুত্ব দিচ্ছেন: এমপি মান্নান

বিহারে চাকরিপ্রার্থীদের মিছিল, পুলিশের জলকামান ব্যবহারে উত্তেজনা

আপলোড সময় : ০৭:৫১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬