সিলেটে ২২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৭৫০০ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে তাদের চারখাই এলাকা থেকে আটক করা হয়।
বিয়ানীবাজার থানা পুলিশের একটি অভিযানিক দল চারখাই এলাকায় অভিযান পরিচালনা করে একটি নোহা গাড়ী আটক করে। গাড়ীটি তল্লাশি করার পর ৭৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং সঙ্গে থাকা ৩ জন মাদক কারবারিকে আটক করা হয়। জব্দকৃত ইয়াবার মূল্য আনুমানিক ২২৫০০০০ (বাইশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।
আটককৃত আসামিরা হলেন, উসমান উদ্দিন মারুফ (২৮), পারভেজ আহমেদ (২৮) এবং আশরাফুল হক (২৪)। উসমান উদ্দিন মারুফের পিতা হচ্ছেন এখলাছুর রহমান, পারভেজ আহমেদের পিতা মাতাব উদ্দিন এবং আশরাফুল হকের পিতা সেলিম উদ্দিন।
এ ঘটনায় বিয়ানীবাজার থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ।
অনলাইন ডেক্স 























