ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খাদ্যের মোড়কে লেবেলিংয়ের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবেশ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:২৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ২০৬ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু স্মারক ভাস্কর্য প্রাঙ্গণে মঙ্গলবার (২১ জুলাই) প্রক্রিয়াজাত খাদ্যের মোড়কের সামনে বাধ্যতামূলক ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং (এফওপিএল) প্রবিধানমালা, ২০২৬ দ্রুত প্রণয়ন ও বাস্তবায়নের দাবিতে একটি সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এই আয়োজনটি ঢাকা আহ্ছানিয়া মিশনের পক্ষ থেকে পরিচালিত হয়।

র‍্যালিতে অংশগ্রহণ করেন বিভিন্ন যুব সংগঠন, সুশীল সমাজের প্রতিনিধি, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, শিক্ষার্থী এবং ঢাকা আহ্ছানিয়া মিশনের কর্মীরা। জনপ্রিয় অভিনেতা মো. আব্দুল মান্নান (জয় রাজ)ও এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন। তিনি সরকারের নিরাপদ খাদ্য সংক্রান্ত পদক্ষেপের জন্য ধন্যবাদ জানান এবং এফওপিএল প্রবিধানমালা দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

সমাবেশে বক্তারা উল্লেখ করেন, অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্সফ্যাটসমৃদ্ধ প্রক্রিয়াজাত খাদ্য অসংক্রামক রোগ বৃদ্ধির অন্যতম কারণ। তারা বলেন, তরুণদের জীবনযাপনের ধরন এবং স্থুলতাজনিত সমস্যার জন্য প্যাকেটজাত খাবারের ব্যবহার বৃদ্ধি একটি বড় কারণ। তাই ভোক্তাদের স্বাস্থ্যকর খাদ্য নির্বাচন সহজ করতে খাদ্যের মোড়কের সামনের অংশে পুষ্টি সতর্কবার্তা প্রদর্শনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের উপপরিচালক মো. মোখলেছুর রহমান সমাপনী বক্তব্যে বলেন, এফওপিএল প্রবিধানমালা, ২০২৬ প্রণয়ন ও বাস্তবায়নের জন্য বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, খাদ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান, অসংক্রামক রোগ প্রতিরোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এনসিপি নেতা কাফি ও তার পরিবারের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

খাদ্যের মোড়কে লেবেলিংয়ের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবেশ

আপলোড সময় : ০৩:২৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬