ঢাকা ০৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারের মন্ত্রীরা আমাদের প্রশ্নের উত্তর দিতে সময় নেন: এমপি হাসনাত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:০২:১৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ২০৬ Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সরকারের মন্ত্রীরা তাদের প্রশ্নের উত্তর দিতে অনেক সময় নেন। তিনি বলেন, আমাদের ছয়জনের পাঁচ মিনিটের কথার উত্তর দিতে ৪৫ মিনিট সময় চলে যায়। ছোট দল হওয়ার কারণে অনেক সময় পর্যাপ্ত সময় দেওয়া হয় না।

সোমবার (২০ জুলাই) বিকেল ৫টার দিকে পিরোজপুর শহরে এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ জানান, জনগণের সমর্থন পেলে তাদের দলের সদস্য সংখ্যা খুব অল্প সময়ের মধ্যে ১৬০-এ পৌঁছাবে।

তিনি বলেন, নিরাপদ বাংলাদেশ গড়তে হলে সবার সহযোগিতা প্রয়োজন। তিনি উল্লেখ করেন, তিনটি নির্বাচন তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল এবং পরিবর্তন আনতে হলে জনগণের সমর্থন প্রয়োজন।

ভোট প্রসঙ্গে এমপি হাসনাত বলেন, ভোটের আগের রাতে ৫০০ বা ১ হাজার টাকা নিলে তার মূল্য পাঁচ বছর ধরে পরিশোধ করতে হয়। বিনা টাকায় ভোট দিলে জনগণ পাঁচ বছর বিনামূল্যে সেবা পেতে পারে।

পথসভায় বিশেষ অতিথি ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুনায়েদ এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ড. শামিম হামিদী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা এনসিপির সভাপতি হুমায়ুন কবির।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রাদুর্ভাব মোকাবিলায় শ্রীলঙ্কায় সামরিক ড্রোনের ব্যবহার

সরকারের মন্ত্রীরা আমাদের প্রশ্নের উত্তর দিতে সময় নেন: এমপি হাসনাত

আপলোড সময় : ০৯:০২:১৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬