জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না। তিনি দাবি করেন, শেখ হাসিনা আর বাংলাদেশে ফিরতে পারবেন না এবং তাকে দিল্লিতে মৃত্যুবরণ করতে হবে।
সোমবার (২০ জুলাই) বিকেল ৫টার দিকে পিরোজপুর শহরে এনসিপি আয়োজিত জুলাই পদযাত্রা ও পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সারোয়ার তুষার বলেন, শেখ হাসিনার আর আসা হবে না, তার জানাজা হবে না এবং তার কবর হবে না।
তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সমালোচনা করে বলেন, নির্বাচনের আগে তিনি গণভোটের পক্ষে কথা বলেছিলেন, কিন্তু এখন গণভোটকে অবৈধ বলে দাবি করছেন। তুষার বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করা পর্যন্ত জনগণ তাদের ছাড় দেবে না।
পথসভায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুনায়েদ এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ড. শামিম হামিদী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা এনসিপির সভাপতি হুমায়ুন কবির এবং সঞ্চালনা করেন জেলা সদস্যসচিব মাইনুল আহসান মুন্না।
অনলাইন ডেক্স 























