ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই বিপ্লবের সাফল্যকে ম্লান করার ষড়যন্ত্রের অভিযোগ সাদিক কায়েমের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:৫২:০৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ২৩৪ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেছেন, স্বৈরাচারী শাসন থেকে অর্জিত জুলাই বিপ্লবের সাফল্যকে ম্লান করার ষড়যন্ত্র চলছে। তিনি উল্লেখ করেন, গত দেড় দশকের অন্যায়-অবিচার ও গুম-খুনের স্মৃতি মুছে ফেলার সুযোগ নেই।

রোববার (১৯ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘দ্বিতীয় জুলাই বিপ্লব আন্তর্জাতিক সম্মেলনে (আইসিজেআর-২ ২০২৬)’ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনের আয়োজন করে ডাকসু, আরআইটি, ইউনিভার্সিটি অব রেজিনা, নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি এবং ইয়ুথ ফর বেটার ফিউচার সোসাইটি।

সাদিক কায়েম অভিযোগ করেন, দেশ থেকে পালিয়ে যাওয়া একটি গোষ্ঠী জুলাই বিপ্লবের বীরদের ভিলেন হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে। তিনি বলেন, অপপ্রচারের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে, তবে গত ১৫ বছরের হত্যা, গুম ও রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনের ইতিহাস মানুষ ভুলবে না।

তিনি আরও বলেন, জুলাই বিপ্লব একটি নির্দিষ্ট ব্যক্তি বা সংগঠনের আন্দোলন ছিল না; এটি ছিল নিপীড়ন ও কর্তৃত্ববাদের বিরুদ্ধে সমগ্র জনগণের ঐক্যবদ্ধ সংগ্রাম। শিক্ষার্থী, শিক্ষক, শ্রমিক, কৃষক, শিল্পী ও সাধারণ মানুষের অংশগ্রহণে এই বিপ্লব সফল হয়েছে।

সাদিক কায়েম বলেন, “জুলাই কোনো ৩৬ দিনের আন্দোলন নয়, এটি একটি দীর্ঘ যাত্রার সূচনা।” তিনি জনগণের ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত সাফল্য রক্ষা করে একটি গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পাচার হওয়া সম্পদ উদ্ধারে ৭৬ হাজার ৯৮৪ কোটি টাকার সম্পদ জব্দ

জুলাই বিপ্লবের সাফল্যকে ম্লান করার ষড়যন্ত্রের অভিযোগ সাদিক কায়েমের

আপলোড সময় : ০৮:৫২:০৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬