বান্দরবানের থানচি সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মিয়ানমারের দুই নারী নাগরিক ও স্থানীয় এক সহযোগীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে থানচি বংকুপাড়া সীমান্তে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে মিয়ানমারের মংডু এলাকার বাসিন্দা মা তুন যং ম্রো (২০) এবং মা তুন ইয়াং ম্রো (২১) রয়েছেন। তাদের সহযোগী হিসেবে আটক হয়েছেন থানচি উপজেলার সদর ইউনিয়নের ওয়াক চাক্কুপাড়া গ্রামের বাসিন্দা মুয়ই ম্রো (৪৬), যিনি থানচি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংপ্রু ম্রোর ছোট ভাই।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার জানান, বিজিবি আটককৃতদের থানায় হস্তান্তর করেছে। আইনী প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
অনলাইন ডেক্স 





















