ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় মাদক ব্যবসার অভিযোগে মা-ছেলেকে আটক, বাড়িতে অগ্নিসংযোগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:২৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ২৩২ Time View

ময়মনসিংহের ভালুকায় মাদক ব্যবসার অভিযোগে এক যুবক ও তাঁর মাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন এলাকাবাসী। শুক্রবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে হবিরবাড়ী ইউনিয়নের আওলাতলী গ্রামের মধ্যপাড়া (পুরাতন) জামে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয়রা একত্রিত হন এবং পরে তাঁদের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

আটককৃতরা হলেন আওলাতলী গ্রামের জামাল উদ্দিনের ছেলে পারভেজ মিয়া (২৫) এবং তাঁর মা পারভীন আক্তার (৪০)। স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদের মাইকে ঘোষণার পর প্রায় এক হাজার মানুষ জামাল উদ্দিনের বাড়ির সামনে জড়ো হন এবং পারভেজ ও তাঁর মাকে আটক করে ভালুকা মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করেন।

এলাকাবাসীর অভিযোগ, পারভেজ ও তাঁর মা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। তাঁদের বিরুদ্ধে একাধিকবার সতর্ক করা হলেও তাঁরা মাদক ব্যবসা বন্ধ করেননি। স্থানীয়দের দাবি, মাদকের কারণে এলাকার অনেক কিশোর ও তরুণ আসক্ত হয়ে পড়ছে।

স্থানীয় ইউপি সদস্য মো. শাহজাহান জানান, তাঁদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অভিযোগ ছিল এবং শুক্রবার সকালে দুই-তিন গ্রামের মানুষ একত্রিত হয়ে তাঁদের আটক করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মা-ছেলেকে নিজেদের হেফাজতে নেয়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, “মাদক ব্যবসার অভিযোগে পারভেজ ও তাঁর মা পারভীন আক্তারকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জামায়াতের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান এস এম জিলানীর

ভালুকায় মাদক ব্যবসার অভিযোগে মা-ছেলেকে আটক, বাড়িতে অগ্নিসংযোগ

আপলোড সময় : ১১:২৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬