ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রেলওয়ের আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ডিএসএ সদর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:৫৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ২০১ Time View

বাংলাদেশ রেলওয়ে জোনাল স্পোর্টস কাউন্সিল (পূর্বাঞ্চল)-এর উদ্যোগে ১৫তম আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গোলশূন্য খেলা টাইব্রেকারে গড়ালে ডিএসএ সদর ৩-০ গোলে জয়ী হয়।

গত ১৬ জুলাই চট্টগ্রামের পাহাড়তলীর শহীদ শাহজাহান মাঠে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালুরঘাট রেলওয়ে সেতু প্রকল্পের আবুল কালাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিওপিএস (পূর্ব) ও জোনাল স্পোর্টস কাউন্সিল (পূর্বাঞ্চল)-এর সভাপতি মোহাম্মদ সফিকুর রহমান এবং প্রধান বৈদ্যুতিক প্রকৌশলী মো. শফিকুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত সিসিএম (পূর্ব) মো. শওকত জামিল মোহসী, জোনাল স্পোর্টস কাউন্সিল (পূর্বাঞ্চল)-এর সাধারণ সম্পাদক চৈতী মুহুরী, মো. হারুনুর রশীদ, এজিএম (পূর্ব) এবং বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

ফাইনাল ম্যাচের উদ্বোধন বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে ডিএসএ সদর, ডিএসএ পাহাড়তলী, ডিএসএ চট্টগ্রাম ও ডিএসএ ঢাকা—এই চারটি দল অংশ নেয়। লিগ পর্বে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী ডিএসএ সদর ও ডিএসএ চট্টগ্রাম ফাইনালে যায়।

ফাইনালে নির্ধারিত ৬০ মিনিটের খেলায় কোনো দল গোলের দেখা না পাওয়ায় ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। সেখানে ডিএসএ সদর ৩-০ গোলে ডিএসএ চট্টগ্রামকে হারিয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মিরসরাইয়ে যুবককে আটক করে ১০০ রাকাত নফল নামাজ আদায় করালেন গ্রামবাসী

রেলওয়ের আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ডিএসএ সদর

আপলোড সময় : ১০:৫৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬