ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুবিতে জুলাই গণহত্যার বিচারের দাবিতে জাতীয় ছাত্রশক্তির কফিন মিছিল ও সমাবেশ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:৪২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ২০০ Time View

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জুলাই গণহত্যার বিচারের দাবিতে জাতীয় ছাত্রশক্তির কফিন মিছিল ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুলাই (শুক্রবার) বাদ জুমা কেন্দ্রীয় মসজিদের প্রধান ফটক থেকে গোল চত্বর পর্যন্ত এ মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে অংশগ্রহণকারীরা ‘জুলাইয়ের শহীদদের লাল সালাম’, ‘শহীদ আবু সাঈদকে লাল সালাম’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’সহ বিভিন্ন স্লোগান দেন। কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশক্তির আহ্বায়ক নাঈম ভূঁইয়া বলেন, “গত ১৬ জুলাই থেকে শুরু হওয়া ঘটনায় বহু মানুষ নিহত ও আহত হয়েছেন।”

তিনি আরও জানান, “প্রায় ১,৪০০ জন শহীদ এবং ৩৫,০০০-এর বেশি মানুষ আহত হয়েছেন, যাদের অনেকেই এখনো কষ্ট ভোগ করছেন।” নাঈম ভূঁইয়া বর্তমান সরকারের কাছে খুনি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান।

তিনি বলেন, “আওয়ামীলীগকে দলীয় বিচারের আওতায় আনার দাবি জানাই। ভবিষ্যতে যেন কোনো ফ্যাসিস্ট দল বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে না পারে, সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে।”

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

তাবিজের প্রলোভনে নারীকে ধর্ষণের চেষ্টা, জামায়াত নেতা গ্রেপ্তার

কুবিতে জুলাই গণহত্যার বিচারের দাবিতে জাতীয় ছাত্রশক্তির কফিন মিছিল ও সমাবেশ

আপলোড সময় : ১১:৪২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬