ঢাকা ১০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে পাচারের সময় ১৩ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে বিজিবি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:৪৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ২০০ Time View

কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচারের সময় ১৩ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে, যাদের আনুমানিক মূল্য ১৪ হাজার ৩০০ টাকা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ৬৪ বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজিবি জানায়, গত বুধবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালায়।

অভিযানের সময় কয়েকজনকে বেড়িবাঁধের ওপর দিয়ে বস্তা বহন করতে দেখা যায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা বস্তা ফেলে পালানোর চেষ্টা করেন। এ সময় চারজনকে আটক করা হয়, তবে অন্য কয়েকজন অন্ধকার ও পানি পথ ব্যবহার করে পালিয়ে যান।

আটককৃতদের মধ্যে মো. একরাম (২৭), মো. আয়েচ (২৪), মো. সাবেদ (১৬) ও মো. সাবেদ (২১) রয়েছেন। তারা উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা বলে জানা গেছে।

বিজিবি জানায়, সীমান্ত দিয়ে সার, জ্বালানি তেলসহ অন্যান্য বাংলাদেশি পণ্য পাচার ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক, চোরাচালান ও সার পাচার প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৬৬ বিলিয়ন ডলার

কক্সবাজারে পাচারের সময় ১৩ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে বিজিবি

আপলোড সময় : ০৬:৪৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬