ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে বাবার জানাযায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন সেচ্ছাসেবকদল নেতা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:১৩:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ২০২ Time View

নড়াইল সদর উপজেলায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় অংশ নিয়েছেন মো.জিসানুর রহমান জিসান মোল্যা (৩৪), যিনি স্থানীয় সেচ্ছাসেবকদল নেতা। শুক্রবার (১২ জুলাই) জুম্মার নামাজের পর উপজেলার বাশগ্রাম ইউনিয়নের যদুনাথপুর গ্রামে তার বাবার জানাযায় অংশ নেন তিনি।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন। জিসান মোল্যা বর্তমানে মারধর ও ভাঙচুর মামলায় কারাগারে রয়েছেন। বাবার মৃত্যুর পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে ৩ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৬ জুলাই) টিপু মোল্যা (৫৮) হৃদরোগে আক্রান্ত হয়ে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জিসানকে দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত প্যারোলে মুক্তি দেওয়া হয়। জানাযা ও দাফন শেষে তাকে আবার কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, জিসান মোল্যার বিরুদ্ধে গত (২৮ জুন) সাবেক সিনিয়র উপজেলা কর্মকর্তা মো. আবু রায়হান অফিস কক্ষে ভাঙচুর ও সরকারি কাজে বাঁধা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

তাবিজের প্রলোভনে নারীকে ধর্ষণের চেষ্টা, জামায়াত নেতা গ্রেপ্তার

নড়াইলে বাবার জানাযায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন সেচ্ছাসেবকদল নেতা

আপলোড সময় : ১২:১৩:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬