ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর কাঁচাবাজারে শাকসবজির দাম বেড়েছে, মুরগির দামও বৃদ্ধি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:১০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ২০১ Time View

রাজধানীর কাঁচাবাজারে শাকসবজির দাম বেড়েছে। টানা কয়েক দিনের বৃষ্টি ও সরবরাহ সংকটের কারণে বিক্রেতারা প্রায় সব ধরনের সবজির দাম কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়িয়েছেন। একইসঙ্গে ব্রয়লারসহ অন্যান্য মুরগির দামও বৃদ্ধি পেয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) শেওড়াপাড়া ও তালতলা বাজারে গিয়ে দেখা গেছে, সব ধরনের সবজির দাম কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা বেড়ে গেছে। বর্তমানে করলা ৭০-৮০ টাকা, ঢেঁড়স ৬০-৮০ টাকা, পটল ৬০-৮০ টাকা, কচুরমুখী ১০০-১২০ টাকা, বরবটি ৮০-১০০ টাকা এবং কচুর লতি ৮০-১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া, বেগুনের দাম ২০ টাকা বেড়ে ১০০-১৪০ টাকায় পৌঁছেছে।

মুরগির বাজারেও গত সপ্তাহের তুলনায় দাম বেড়েছে। সোনালি কক মুরগির দাম ১০ টাকা বেড়ে কেজি ৩৪০ টাকা, ব্রয়লার ১৮০ টাকা এবং দেশি মুরগি ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারে সব ধরনের শাকের দামও বেড়েছে। লাল শাক ২৫ টাকা, লাউ শাক ৫০ টাকা, কলমি শাক ৪০ টাকা, পুঁই শাক ৪০ টাকা এবং ডাটা শাক ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। আলুর দাম ২৫ থেকে ৩০ টাকা এবং দেশি পেঁয়াজ ৫ টাকা বেড়ে ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

মাংসের বাজারে গরুর মাংস ৭৮০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ইলিশের বাজারেও দাম বৃদ্ধি পেয়েছে, ৩০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকা এবং ৫০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশ ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

হাম ও উপসর্গ নিয়ে দেশে প্রাণহানি ৭৮০ জনে পৌঁছেছে

রাজধানীর কাঁচাবাজারে শাকসবজির দাম বেড়েছে, মুরগির দামও বৃদ্ধি

আপলোড সময় : ০৪:১০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬