ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মার দুই বাঘাইড় ১ লাখ ১৪ হাজার টাকায় বিক্রি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৩৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ২০৩ Time View

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা-যমুনার মোহনায় জেলেদের জালে আটকা পড়েছে ৩২ কেজি ও ২৬ কেজি ওজনের দুটি বাঘাইড় মাছ। পরে মাছ দুটি নিলামে ১ লাখ ১৪ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে জেলে নয়ন হলদার ও তারা চালাক হলদারের জালে মাছ দুটি আটকা পড়ে বলে জানিয়েছেন স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ।

সম্রাট শাজাহান শেখ জানান, রাতে পদ্মা-যমুনার মোহনায় মাছ দুটি আটকা পড়ে। মাছ দুটির ওজন ৩২ কেজি এবং ২৬ কেজি। বৃহস্পতিবার সকালে তারা দৌলতদিয়া মৎস্য আড়তে উন্মুক্ত নিলামে ৩২ কেজি ওজনের মাছটি প্রতি কেজি ২ হাজার টাকা দরে মোট ৬৪ হাজার টাকায় এবং ২৬ কেজি ওজনের মাছটি ১ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ৪১ হাজার ৬০০ টাকায় বিক্রি করেন।

সম্রাট শাজাহান শেখ আরও জানান, মাছ দুটি কেনার পর তিনি মোবাইলে যোগাযোগ করে দোহারের আমেরিকান প্রবাসীর কাছে কেজি প্রতি ১০০ থেকে ২০০ টাকা লাভে মোট ১ লাখ ১৪ হাজার ৬০০ টাকায় বিক্রি করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বৈঠক অনুষ্ঠিত

পদ্মার দুই বাঘাইড় ১ লাখ ১৪ হাজার টাকায় বিক্রি

আপলোড সময় : ০১:৩৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬