ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেবিদ্বার উপজেলা বিএনপির এমপি হাসনাত আবদুল্লাহকে সংযত কথা বলার আহ্বান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:১৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ২৩৪ Time View

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে সংযত হয়ে কথা বলার আহ্বান জানিয়েছে দেবিদ্বার উপজেলা বিএনপি। বুধবার (১৫ জুলাই) রাত ১০টায় উপজেলা বিএনপির দলীয় প্যাডে আহ্বায়ক মো. জসিম উদ্দিন ও সদস্যসচিব মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান এইচএসসি পরীক্ষা নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে বিএনপি দুঃখ প্রকাশ করেছে এবং প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতার ওপর আস্থা প্রকাশ করেছে।

এতে আরও উল্লেখ করা হয়, একটি মহল চলমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ চেষ্টা করছে। কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে কেউ ভিন্ন উদ্দেশ্য হাসিলের চেষ্টা করলে, তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলেও জানানো হয়।

বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, এমপি হাসনাত আবদুল্লাহ সাম্প্রতিক একটি বিষয়ে শিক্ষামন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য করেছেন, যা অনাকাঙ্ক্ষিত। বিএনপি তাঁকে সংযত ভাষায় বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়েছে এবং রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখতে চাওয়ার কথা জানিয়েছে।

এ বিষয়ে দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জসিম উদ্দিন বলেন, শিক্ষামন্ত্রী তাঁর বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। তবে হাসনাত আবদুল্লাহ শিক্ষামন্ত্রীকে নিয়ে অসৌজন্যমূলক মন্তব্য করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছেন বলে তিনি অভিযোগ করেন।

হাসনাত আবদুল্লাহর সঙ্গে প্রতিক্রিয়া জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পাচার হওয়া সম্পদ উদ্ধারে ৭৬ হাজার ৯৮৪ কোটি টাকার সম্পদ জব্দ

দেবিদ্বার উপজেলা বিএনপির এমপি হাসনাত আবদুল্লাহকে সংযত কথা বলার আহ্বান

আপলোড সময় : ০৭:১৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬