ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়ামাল বিশ্বকাপ জেতাতে পারেন—ভিনিসিয়ুসের মন্তব্য

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:১২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ২২৮ Time View

রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র স্পেনের তরুণ উইঙ্গার লামিনে ইয়ামালের প্রশংসা করেছেন। তিনি বিশ্বাস করেন, ইয়ামালের এমন সামর্থ্য রয়েছে যে তিনি একাই দলকে বিশ্বকাপ জেতাতে পারেন।

বিশ্বকাপের আগে ব্রাজিলের কেজ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে ভিনিসিয়ুস বলেন, “স্পেনের লামিনে ইয়ামাল আছে, যে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। সে মাঠে অসাধারণ সব কিছু করে।”

মাত্র অল্প বয়সেই ইয়ামাল বিশ্ব ফুটবলে নিজের অবস্থান শক্ত করেছেন। ২০২৫ সালের ব্যালন ডি’অর র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থান অর্জন করা এই স্প্যানিশ তারকা বার্সেলোনার জার্সিতে ১৫১ ম্যাচে ৪৯ গোল এবং ৫২টি অ্যাসিস্ট করেছেন।

গত মৌসুমে তিনি ৪৫ ম্যাচে ২৪ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে ১৮টি গোল করিয়েছেন। জাতীয় দলের হয়ে ২৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপজয়ী দলের সদস্য হয়েছেন ইয়ামাল।

বর্তমানে তিনি চোট কাটিয়ে পুরোপুরি ফিট হওয়ার চেষ্টা করছেন এবং আসন্ন বিশ্বকাপে স্পেনের অন্যতম বড় ভরসা হিসেবে দেখা হচ্ছে তাকে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জামায়াতের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান এস এম জিলানীর

ইয়ামাল বিশ্বকাপ জেতাতে পারেন—ভিনিসিয়ুসের মন্তব্য

আপলোড সময় : ০৬:১২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬