ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপির নেতারা সিস্টেমের পরিবর্তনের দাবি জানিয়েছেন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:১৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ২০৬ Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা দেশে চলমান রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থার আমূল সংস্কারের দাবি জানিয়েছেন। তারা বলেছেন, দেশের সাধারণ মানুষ শুধু ক্ষমতার বদল নয়, পুরো ‘সিস্টেমের’ পরিবর্তন চায়।

বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় বগুড়ার মোকামতলা বন্দরে আয়োজিত এক পথসভায় এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসব কথা বলেন। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, বগুড়াবাসী দীর্ঘ ১৭ বছর ধরে আঞ্চলিক পরিচয়ের কারণে বৈষম্যের শিকার হয়েছেন। তিনি বলেন, রাষ্ট্র ও প্রশাসনের কাছে সবার আগে সেবা পাবেন দেশের সাধারণ কৃষক ও রিকশাচালক।

নাসিরুদ্দিন পাটোয়ারী আরও বলেন, বিদ্যুৎ বিভ্রাটের কারণে মোকামতলার আলু চাষি ও হিমাগার মালিকদের দুর্ভোগের কথা তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, জনপ্রতিনিধিরা সাধারণ মানুষের মৌলিক সংকট মেটান না।

পথসভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জাহাঙ্গীর আলমকে শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন নাসিরুদ্দিন পাটোয়ারী। এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ২০২৪ সালের জুন মাসে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হয়েছিল, যা পরে কোটি মানুষের গণ-অভ্যুত্থানে রূপ নেয়।

সভায় কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ বলেন, বিগত আওয়ামী লীগ সরকার দেশের রাষ্ট্রীয় ব্যাংকগুলো খালি করে মাফিয়া সিস্টেম তৈরি করেছিল। তিনি বলেন, প্রশাসনের কর্মকর্তাদের জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সাদিক কায়েম জামায়াতে যোগ দেননি, গুজব অস্বীকার

এনসিপির নেতারা সিস্টেমের পরিবর্তনের দাবি জানিয়েছেন

আপলোড সময় : ১০:১৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬