ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জ কারাগারে অসুস্থ যুবলীগ নেতার মৃত্যু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:১১:০০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ২৩২ Time View

সিরাজগঞ্জ কারাগারে অসুস্থ হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যুবলীগের এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ কারাগারের জেল সুপার রফিকুল ইসলাম এ তথ্য জানান।

মৃত আমিনুল ইসলাম লিটন (৪৭) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের চরবেতকান্দি গ্রামের হাজী শামসুল আলমের ছেলে এবং একই ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ছিলেন।

জেল সুপার রফিকুল ইসলাম বলেন, হাজতি আমিনুল ইসলাম লিটন ৫ জুলাই একটি মারামারি ও বিস্ফোরক মামলার আসামি হিসেবে কারাগারে ছিলেন। তিনি আগে থেকেই হার্ট ও শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন।

জেল সুপার আরও জানান, মঙ্গলবার সকালে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপর সকাল পৌনে ৯টার দিকে তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বিকেলে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জামায়াতের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান এস এম জিলানীর

সিরাজগঞ্জ কারাগারে অসুস্থ যুবলীগ নেতার মৃত্যু

আপলোড সময় : ০৬:১১:০০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬