ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাদিক কায়েম জামায়াতে যোগ দেননি, গুজব অস্বীকার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৫১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ২০৩ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সাবেক নেতা সাদিক কায়েম বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বলে যে গুজব ছড়িয়েছে, তা অস্বীকার করেছেন সংশ্লিষ্টরা। বুধবার (১৫ জুলাই) মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ও ডাকসু সদস্য মেফতাহুল হোসেন আল মারুফ এ তথ্য নিশ্চিত করেন।

মারুফ বলেন, ‘সাদিক কায়েম ভাই জামায়াতে যোগ দেননি। তিনি জামায়াতে যোগ দিয়েছেন বলে বাজারে যেটা ছড়িয়ে পড়েছে সেটি স্রেফ গুজব।’ তিনি আরও জানান, সাদিক কায়েম জামায়াতে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন কিনা, সে বিষয়ে কিছু বলা হয়নি।

এছাড়া, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে সাদিক কায়েম জামায়াতের পক্ষ থেকে মেয়র পদে প্রার্থী হবেন কিনা, সে প্রশ্নের জবাবে মারুফ বলেন, ‘সেটা সময় আসলে দেখা যাবে।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সাদিক কায়েম জামায়াতে যোগ দেননি, গুজব অস্বীকার

সাদিক কায়েম জামায়াতে যোগ দেননি, গুজব অস্বীকার

আপলোড সময় : ১২:৫১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬