বাংলাদেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে তরুণদের চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সম্মুখসারিতে পাঠানোর অভিযোগ উঠেছে। এই অভিযোগে 'হক ইন্টারন্যাশনাল' নামের একটি রিক্রুটিং প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট দালাল নেটওয়ার্কের নাম উঠে এসেছে।
তরুণদের চাকরির প্রলোভন দিয়ে রাশিয়ায় পাঠানোর পর তাদের পাসপোর্ট নিয়ন্ত্রণে নিয়ে জোর করে নতুন চুক্তিতে স্বাক্ষর করানো হয়। অভিযোগ রয়েছে, এরপর তাদের রুশ সামরিক বাহিনীর জন্য লোক সংগ্রহের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছে হস্তান্তর করা হয়।
ভুক্তভোগী সোহেল রানা দাবি করেছেন, রাশিয়ায় যাওয়ার আগে তাদের চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু বাস্তবে তা মেলেনি। তিনি জানান, ফ্লাইটের ঠিক আগে নতুন চুক্তিপত্রে স্বাক্ষর করানো হয়, যেখানে ঘণ্টাপ্রতি মজুরি মাত্র ১ ডলার ৯০ সেন্ট নির্ধারণ করা হয়।
এদিকে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, অন্তত ৩০ জন বাংলাদেশিকে রুশ বাহিনীর পক্ষে যুদ্ধে অংশ নিতে বাধ্য করা হয়েছে এবং এর মধ্যে চারজন নিহত হয়েছেন।
সরকারি সূত্র জানায়, গত কয়েক বছরে বৈধ চ্যানেলে প্রায় ১২০০ কর্মী রাশিয়ায় পাঠানো হয়েছে। তবে এই মানবপাচার চক্রের কার্যক্রম সরকারি ব্যবস্থাপনার বাইরে চলছে বলে মনে হচ্ছে।
অনলাইন ডেক্স 























