ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জর্জিয়ায় বিমানে অসুস্থ হয়ে মারা গেলেন ফখরুল ইসলাম

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:১৯:১৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ২০২ Time View

দীর্ঘ সাত বছর ইতালিতে প্রবাস জীবন কাটিয়ে পরিবারের কাছে ফিরছিলেন মৌলভীবাজারের ফখরুল ইসলাম। তবে দেশে ফেরার পথে বিমানে অসুস্থ হয়ে পড়ায় তার জীবন থেমে গেছে। সোমবার (১৩ জুলাই) জর্জিয়ায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ফখরুল ইসলাম মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের মহুবন্দ গ্রামের আব্দুল অকিদের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বাংলাদেশে ফিরছিলেন। যাত্রাপথে বিমানের মধ্যেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং বিমানটি জর্জিয়ায় জরুরি অবতরণ করে।

জর্জিয়ায় দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। ফখরুল ইসলামের মামা লাল মিয়া জানান, সোমবার রাতেই তারা মৃত্যুর খবর পান। বর্তমানে মরদেহ দেশে আনার জন্য সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ চলছে।

ফখরুলের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই মহুবন্দ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন। তিনি দীর্ঘদিন প্রবাসে কঠোর পরিশ্রম করে পরিবারের স্বপ্ন পূরণের চেষ্টা করছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সাদিক কায়েম জামায়াতে যোগ দেননি, গুজব অস্বীকার

জর্জিয়ায় বিমানে অসুস্থ হয়ে মারা গেলেন ফখরুল ইসলাম

আপলোড সময় : ১১:১৯:১৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬