বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুরের কাছে ৩২ রানে পরাজিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) বুলাওয়েতে অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশ ওয়ানডে সিরিজের পর এবার হার দিয়ে শুরু করলো টি-টোয়েন্টি সিরিজ।
জিম্বাবুয়ে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। তাদের দুই ওপেনার শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন। নাহিদ রানা চতুর্থ ওভারে তাদিওয়ানাশে মারুমানিকে ৯ বলে ১৪ রান করে সাজঘরে ফেরান। এরপর ডিয়ন মেয়ার্স ২০ রান করেন। বেনেট ৩০ বলে ৪৪ রান করেন, এবং সিকান্দার রাজা ও রায়ান বার্লও দলের রানে অবদান রাখেন। শেষদিকে ব্রাড ইভান্স ১০ বলে ১৯ রান করে জিম্বাবুয়েকে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭০ রানে পৌঁছে দেন।
বাংলাদেশ ১৭১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে ভালো করতে পারেনি। সাইফ হাসান ১৫ বলে ১২ রান করে ফিরে যান, এবং তানজিদ হাসান তামিম ৮ বলে ১৬ রান করেন। মিডল অর্ডারে পারভেজ হোসেন ইমন ও তাওহিদ হৃদয় ব্যর্থ হন। ইয়াসির আলি রাব্বি ৩৮ বলে ৫৪ রান করে দলের হয়ে একাই লড়াই করেন। শেখ মেহেদি ১৮ বলে ১৯ রান করেন। ফলে বাংলাদেশ ১৯ ওভারে ১৩৮ রানে গুটিয়ে যায়।
অনলাইন ডেক্স 























