ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের সঙ্গে টাল্টিবাল্টি না করতে বিএনপিকে সতর্ক করলেন এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:২২:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ২০৬ Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপিকে শিক্ষার্থীদের সঙ্গে টাল্টিবাল্টি না করতে সতর্ক করেছেন। মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় বগুড়া শহরের সাতমাথায় অনুষ্ঠিত এক পথসভায় তিনি এই মন্তব্য করেন।

পথসভাটি শহরের কালিতলা হাট এলাকা থেকে শুরু হয়ে সাতমাথায় গিয়ে শেষ হয়। সেখানে নাসীরুদ্দীন পাটওয়ারী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দেন এবং তাদের প্রতি সমর্থন জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে এবং তাদের ভয় দেখানো হয়েছে।

নাসীরুদ্দীন পাটওয়ারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "তোমরা ভয় পাবা না।" তিনি আরও বলেন, আগামীতে যখন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে যাবে, তখন তারা বিএনপির প্রতি অনীহা প্রকাশ করতে পারে।

পথসভায় তিনি বগুড়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী হিসেবে এ এম জেড শাহরিয়ার জুহিনের নাম ঘোষণা করেন। সভায় জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইজাজ আল ওয়াসী জ্বীমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে ডিজিটাল ডট নেটের কার্যালয়ে হামলা: আটজন গ্রেপ্তার

শিক্ষার্থীদের সঙ্গে টাল্টিবাল্টি না করতে বিএনপিকে সতর্ক করলেন এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী

আপলোড সময় : ০৪:২২:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬