ঢাকা ১০:৪১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সংস্কার বাস্তবায়ন না হলে বিএনপি সরকারের পতন ঘটাব: নাসীরুদ্দীন পাটওয়ারী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:৪৮:১৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ২৪৭ Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক মোহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘যদি বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন না হয়, বিএনপি সরকারের পতন আমরা করব, ইনশা আল্লাহ।’ তিনি এই মন্তব্য করেন রোববার (১২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে নওগাঁর পোরশা উপজেলার সারাইগাছী মোড়ে অনুষ্ঠিত পদযাত্রা কর্মসূচিতে।

এনসিপি দেশজুড়ে ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচি শুরু করেছে, যা ৬ জুলাই থেকে মাসব্যাপী চলমান। এই কর্মসূচির অংশ হিসেবে নওগাঁর পোরশা উপজেলায় পদযাত্রা আয়োজন করা হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বিএনপি সরকারের সমালোচনা করে বলেন, ‘যারা মিডিয়াতে চিল্লাচিল্লি করছেন, তাদেরকে সতর্ক করে দিতে চাই। আমরা যদি গরম দেখাই, শেখ হাসিনা তো দিল্লিতে পালিয়ে যাবে। আমরা সভ্য বাংলাদেশ গড়তে চাই, কিন্তু কেউ যদি বেশি লাফ দেন, তাদেরকে টেনে নামানোর উপায় আমাদের জানা আছে।’

নাসীরুদ্দীন পাটওয়ারী সরকারের বন্যা ব্যবস্থাপনা নিয়েও সমালোচনা করেন। তিনি বলেন, ‘দক্ষিণবঙ্গে বন্যা হচ্ছে, ৩৯ জন বাংলাদেশি নাগরিক মৃত্যুবরণ করেছে। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের মন্ত্রী নির্বাচনের আগে খুঁজে পাওয়া গেলেও, নির্বাচনের পরে বন্যাগ্রস্ত মানুষের মধ্যে তাকে এক দিনও দেখা যায়নি।’

এছাড়া, তিনি ভারতের বিজেপি ও আরএসএসের বিরুদ্ধে বক্তব্য দেন। তিনি বলেন, ‘বাংলাদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ৪৭-এ আজাদির লড়াই করেছে এবং ৭১-এ যুদ্ধ করেছে। বাংলাদেশের মানুষ লড়ে যাবে, তবুও আমরা কখনোই ভারতের গোলাম হব না।’

এ সময় এনসিপির জেলা কমিটির আহ্বায়ক মাহফুজার রহমান চৌধুরী সভাপতিত্ব করেন এবং অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য দেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাবির পাঁচ শিক্ষককে চাঁদা দাবির অভিযোগ, তদন্ত শুরু

সংস্কার বাস্তবায়ন না হলে বিএনপি সরকারের পতন ঘটাব: নাসীরুদ্দীন পাটওয়ারী

আপলোড সময় : ১০:৪৮:১৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬