ঢাকা ০৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:০৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ২০২ Time View

রাজনীতি কেবল ক্ষমতা ভোগের মাধ্যম নয়, এটি সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের একটি প্রক্রিয়া বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি শুক্রবার (১০ জুলাই) বরিশাল বিশ্ববিদ্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, গণতান্ত্রিক লক্ষ্য অর্জনে সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোর ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের আসন্ন বরিশাল সফরের তাৎপর্য তুলে ধরেন এবং দক্ষিণাঞ্চলের উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে আশা প্রকাশ করেন।

তিনি আরও জানান, সরকারের উদ্যোগে ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের জন্য বিশেষ কার্ড চালু করা হয়েছে। বরিশালে তারেক রহমানের সফর ঘিরে দক্ষিণাঞ্চলের মানুষ অপেক্ষায় রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেডআরএফ-এর নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার এবং বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছালে প্রশাসনিক ভবনের সামনে তাকে ফুল দিয়ে স্বাগত জানান উপাচার্য ও স্থানীয় ছাত্রদল নেতারা। পরে দুপুর ১২টা ১০ মিনিটে ক্যাম্পাসে একটি গাছের চারা রোপণের মাধ্যমে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী ঘোষণা করেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সরকার মানুষের খোঁজ নেওয়ার সময় পায় না: জামায়াত আমির

রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

আপলোড সময় : ০৫:০৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬