ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সোহরাওয়ার্দী কলেজে সিগারেটের অবশিষ্টাংশের উপস্থিতি নিয়ে উদ্বেগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৩৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ২০৬ Time View

রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাসে রান্নাঘরের পাশে সিগারেটের অবশিষ্টাংশ পাওয়া গেছে। সোমবার (১৪ জুলাই) কলেজ ক্যাম্পাস পরিদর্শনকালে এ চিত্র দেখা যায়।

শিক্ষার্থীদের অভিযোগ, কলেজের বিভিন্ন স্থানে সিগারেটের ফিল্টার ও খালি প্যাকেট ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে, যা শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ বিষয়ে শিক্ষার্থীরা প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি করেছেন।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো. নাইমুর রহমান বলেন, শিক্ষা প্রতিষ্ঠান নৈতিকতা ও মূল্যবোধ গড়ে তোলার জায়গা, যেখানে ধূমপানের অবশিষ্টাংশ পাওয়া হতাশাজনক। তিনি ধূমপানমুক্ত নীতি বাস্তবায়ন এবং নজরদারি বাড়ানোর আহ্বান জানান।

কলেজের এক কর্মচারী জানান, ওই স্থানে বহিরাগতদের যাতায়াত নেই, তবে কিছু শিক্ষার্থী সেখানে ধূমপান করেন। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ ড. কাকলী মুখোপাধ্যায় বলেন, সিগারেটের অবশিষ্টাংশ দ্রুত পরিষ্কার করা হবে এবং ভবিষ্যতে নজরদারি বাড়ানোর জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ইরান মধ্যপ্রাচ্যে মোবাইল নেটওয়ার্ক হ্যাক করে মার্কিন কর্মকর্তাদের শনাক্ত করছে

সোহরাওয়ার্দী কলেজে সিগারেটের অবশিষ্টাংশের উপস্থিতি নিয়ে উদ্বেগ

আপলোড সময় : ০২:৩৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬