ঢাকা ০৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রয়্যাল ফুটওয়্যার পুঁজিবাজার থেকে ১২ কোটি টাকা তুলবে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:৩৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ২০৪ Time View

রয়্যাল ফুটওয়্যার লিমিটেড পুঁজিবাজার থেকে কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) মাধ্যমে ১২ কোটি টাকা উত্তোলনের অনুমোদন পেয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই অনুমোদন দিয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০২০তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এটি বর্তমান কমিশনের অধীনে দুই বছর দুই মাস পর প্রথম কিউআইও অনুমোদন। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রয়্যাল ফুটওয়্যার বিশ্বের বিভিন্ন দেশে জুতা রপ্তানি করে, যার মধ্যে যুক্তরাষ্ট্রের খ্যাতনামা জুতা বিক্রেতা প্রতিষ্ঠান ‘রস’-এর কাছে সরবরাহ অন্তর্ভুক্ত। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ১ কোটি ২০ লাখ শেয়ার যোগ্য বিনিয়োগকারীদের কাছে ইস্যু করবে। উত্তোলিত অর্থ ব্যাংক ঋণ পরিশোধ, খুচরা যন্ত্রাংশ ও কাঁচামাল ক্রয়ের জন্য ব্যবহার করা হবে।

কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ২৭ টাকা ৫৪ পয়সা এবং পুনর্মূল্যায়ন ছাড়া এনএভি ১৫ টাকা ৭৪ পয়সা। আলোচিত সময়ে কোম্পানির অর্ধবার্ষিক শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৮২ পয়সা হয়েছে।

রয়্যাল ফুটওয়্যারের শেয়ার ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসি এবং আন্ডাররাইটার হিসেবে কাজ করছে ইসি সিকিউরিটিজ লিমিটেড। একই সভায় ‘ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান’-এর অবসায়নের প্রস্তাবে সম্মতি দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ট্রাম্পকে হত্যার হুমকি দিলেন ইরানের সাবেক কমান্ডার

রয়্যাল ফুটওয়্যার পুঁজিবাজার থেকে ১২ কোটি টাকা তুলবে

আপলোড সময় : ০৬:৩৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬