ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বাচলে আমবোঝাই পিক আপ ভ্যান দুর্ঘটনা, আহত ২

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:৪৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ২০২ Time View

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল উপশহরের ৩০০ ফিট সড়কের ৩ নম্বর ইন্টারসেকশনের নিচে একটি আমবোঝাই পিক আপ ভ্যান দুর্ঘটনার কবলে পড়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, নওগাঁ জেলার সাপাহার থেকে কুমিল্লার উদ্দেশ্যে যাচ্ছিল পিক আপ ভ্যানটি। ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়ায় ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।

দুর্ঘটনায় পিক আপ ভ্যানের চালকসহ দুইজন গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

এ ঘটনায় পিক আপ ভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর কিছু সময় ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

গুলশানে বাড়ি দখল মামলায় নাসা চেয়ারম্যানের রেজিস্ট্রি অবৈধ ঘোষণা

পূর্বাচলে আমবোঝাই পিক আপ ভ্যান দুর্ঘটনা, আহত ২

আপলোড সময় : ০৫:৪৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬