ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে পরীক্ষা চলবে, শিক্ষার্থীদের বিক্ষোভ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:০৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ২০৩ Time View

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে পরীক্ষা চলবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যন অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টায় সকল শিক্ষা বোর্ড ও জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন শিক্ষামন্ত্রীও।

অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, আপাতত দেশের বিভিন্ন স্থানে পরীক্ষা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে চট্টগ্রামের পাঁচ জেলার পরীক্ষা স্থগিত থাকবে।

এদিকে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়া এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধন করার প্রতিবাদে শিক্ষার্থীরা রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। তারা শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করেন।

নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আইয়ুব জানান, শিক্ষার্থীরা সায়েন্সল্যাবের সড়কে মিছিল নিয়ে বিক্ষোভ শুরু করেছেন। উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার শাহীন আলম বলেন, শিক্ষার্থীরা পৌনে বারোটার দিকে উত্তরা ডিএনএস সেন্টারের সামনে বিক্ষোভ শুরু করেন, এতে যানজট সৃষ্টি হয়।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিসংবলিত প্ল্যাকার্ড বহন করেন। শিক্ষার্থীদের অভিযোগ, বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় না নিয়েই পরীক্ষা নেওয়া হয়েছে, যা তাদের জন্য চরম ভোগান্তির কারণ হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় লরিতে হামলায় চালকের মৃত্যু, মিরসরাই থেকে মরদেহ উদ্ধার

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে পরীক্ষা চলবে, শিক্ষার্থীদের বিক্ষোভ

আপলোড সময় : ০২:০৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬