ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় লরিতে হামলায় চালকের মৃত্যু, মিরসরাই থেকে মরদেহ উদ্ধার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:০২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ২৩৩ Time View

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত লরিতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত লরি চালক জামাল উদ্দিনের (৫৬) মরদেহ চট্টগ্রামের মিরসরাই থেকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকার ফারদিন মডেল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা একটি লরি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত চালক জামাল উদ্দিন ভোলার চরফ্যাশন উপজেলার উত্তর চর আইচার মৃত মুনাফ বেপারীর ছেলে।

চালকের সহকারী বেলাল হোসেন জানান, ভোর ৩টার দিকে সিলেটের শেরপুর থেকে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা দেয় লরিটি। ব্রাহ্মণবাড়িয়ার উজানিসার ব্রিজ এলাকায় পৌঁছালে ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে লরিতে হামলা চালায়। তারা লরির সামনের গ্লাস ভাঙচুর করে এবং চালককে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আহত করে।

বেলাল হোসেন আরও জানান, গুরুতর আহত অবস্থাতেও জামাল উদ্দিন তাকে গাড়ি চালিয়ে যেতে বলেন। তিনি আতঙ্কিত অবস্থায় লরি চালিয়ে ফেনী পর্যন্ত পৌঁছান, কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে চালকের মৃত্যু হয়। পরে অন্য চালকদের সঙ্গে যোগাযোগ করে লরিটি মিরসরাইয়ের ফারদিন মডেল পাম্প এলাকায় নিয়ে আসেন।

জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, খবর পেয়ে আমরা চালকের মরদেহ উদ্ধার করেছি। মরদেহের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ায় ঘটেছে, তাই সংশ্লিষ্ট থানা পরবর্তী আইনগত কার্যক্রম সম্পন্ন করবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জামায়াতের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান এস এম জিলানীর

ব্রাহ্মণবাড়িয়ায় লরিতে হামলায় চালকের মৃত্যু, মিরসরাই থেকে মরদেহ উদ্ধার

আপলোড সময় : ০৫:০২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬