ঢাকা ১০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নিজের কেনা ক্লাবকে মেসির আবেগঘন বার্তা

গত মাসে স্প্যানিশ ক্লাব ইউই কর্নেল্লার মালিকানা কেনেন লিওনেল মেসি। দুই সপ্তাহ পর নিজের কেনা ক্লাবের খেলোয়াড় ও কোচিং স্টাফদের উদ্দেশ্যে বার্তা দিলেন আর্জেন্টিনা অধিনায়ক। মালিক হিসেবে পরিচিতি পর্বে তিনি পঞ্চম বিভাগীয় ক্লাবের উন্নতি ও তাদের প্রতি সমর্থন জানিয়েছেন তিনি।

ক্লাবকে দেওয়া ভিডিও বার্তায় মেসি বলেছেন, ‘আমি হ্যালো বলতে চাই, আপনাদের জানাতে চাই উন্নতি ও সহায়তার জন্য যা প্রয়োজন তার জন্য আমরা আছি। এই নতুন প্রজেক্ট নিয়ে আমরা খুব রোমাঞ্চিত।’

তেরসেরা আরএফইএফ রেগুলার সিজনের দুটি ম্যাচ বাকি থাকতে মেসি ক্লাবের জন্য বার্তা পাঠালেন। ইতোমধ্যে সেগুন্দা আরএফইএফ-এ পদোন্নতির জন্য প্লে অফে খেলার যোগ্যতা অর্জন করেছে কর্নেল্লা। মেসি আরও বলেছেন, ‘আমি প্রতি সপ্তাহে আপনাদের অনুসরণ করছি এবং সসমর্থন দিচ্ছি।’

জর্দি আলবা, জেরার্দো মার্টিন ও ডেভিড রায়ার মতো তারকারা উঠে এসেছে কর্নেল্লা থেকে। গত ১৬ এপ্রিল ইন্টার মায়ামি তারকা এই ক্লাব কেনার ঘোষণা দেন। বার্সেলোনার সঙ্গে নিজের আজীবন আত্মিক সম্পর্ক ও স্থানীয় প্রতিভা বিকাশের লক্ষ্যেই মেসির এই নতুন উদ্যোগ। তার এই প্রজেক্টের মূল উদ্দেশ্য হলো স্থায়িত্ব এবং উচ্চাশার সমন্বয়ে শিকড়ের সাথে সংযোগ রেখে ক্লাবটিকে আরও শক্তিশালী প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

নিজের কেনা ক্লাবকে মেসির আবেগঘন বার্তা

আপলোড সময় : ০৫:২৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬