বিশ্বব্যাংকের অক্টোবর ২০২৬-এর প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে দারিদ্র্যের হার নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে।
২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে দৈনিক ৪.২০ ডলারের দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী ভারতীয়দের হার ৫৭.৭ শতাংশ থেকে কমে ১৬.১ শতাংশে নেমে এসেছে। এই সময়ে প্রায় ৪৯ কোটি ৬০ লাখ মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছেন।
দৈনিক ৩ ডলারের হিসাবে ভারতে চরম দারিদ্র্যের হারও উল্লেখযোগ্যভাবে কমে ২৭.১ শতাংশ থেকে ২.৬ শতাংশে দাঁড়িয়েছে।
প্রতিবেদনটি নীতিনির্ধারক ও সমাজের জন্য একটি শিক্ষা হিসেবে কাজ করছে।
বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, ২০১৭ থেকে ২০২৩ সালের মধ্যে ভারতে প্রায় ১৩ কোটি ৪০ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে, যা কর্মক্ষম জনগণের বৃদ্ধির প্রায় দ্বিগুণ।
খাদ্য ভর্তুকি ও সামাজিক সহায়তা কর্মসূচির মাধ্যমে পরিবারগুলোর হাতে আরও বেশি অর্থ অবশিষ্ট থাকার ফলে তাদের অন্যান্য প্রয়োজন মেটানোর সুযোগ বৃদ্ধি পেয়েছে।
অনলাইন ডেক্স 
























