জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী রিওসেই আকাজাওয়া সামাজিকমাধ্যম ‘এক্সে’ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রকাশের অভিযোগ করেছেন। শুক্রবার (৬ নভেম্বর) তিনি সাংবাদিকদের কাছে এ কথা জানান।
আকাজাওয়া জানান, এক্সের স্বয়ংক্রিয় অনুবাদ ব্যবস্থার ত্রুটির কারণে তার পোস্টে প্রধানমন্ত্রীর নাম ভুলভাবে শেখ হাসিনা হিসেবে অনুবাদ হয়েছে। তিনি ২৮ অক্টোবর তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন এবং বৈঠকের ছবি সহ একটি পোস্ট দেন, যেখানে সঠিক নাম উল্লেখ ছিল।
মন্ত্রীর মতে, এই ভুলের ফলে বিদেশে বিভ্রান্তি তৈরি হয়েছে এবং এটি একটি গুরুতর বিষয়। তিনি উল্লেখ করেন, এমন ভুলের কারণে বাংলাদেশের জনগণের মধ্যে ভুল ধারণা তৈরি হতে পারে যে, জাপানের মন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে জানেন না।
আকাজাওয়া বলেন, তিনি এ ধরনের ভুলের মুখোমুখি হয়েছেন তিনবার। তিনি এক্স কর্তৃপক্ষকে অনুবাদ ব্যবস্থার ত্রুটি সংশোধনের আহ্বান জানান। জাপানি ভাষায় মূল পোস্টটি গুগল ট্রান্সলেট, চ্যাটজিপিটি ও জেমিনাইয়ে অনুবাদ করে দেখা গেছে, সেখানে সঠিকভাবে তারেক রহমানের নামই উল্লেখ রয়েছে।
অনলাইন ডেক্স 
























