মৌলভীবাজারে পুলিশের অভিযানে জেলা নিষিদ্ধ যুবলীগের সহসভাপতি অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় একাধিক মামলা রয়েছে।
সোমবার (২ নভেম্বর) অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় একাধিক মামলা রয়েছে।
২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগসহ বিভিন্ন মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিক্সনের বিরুদ্ধে থাকা মামলাগুলোর পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
অনলাইন ডেক্স 
























