বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তদন্ত কমিটি সাবেক নারী ক্রিকেট দলের অধিনায়ক জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগের সত্যতা পেয়েছে। তদন্তে সাবেক নারী দলের ম্যানেজার মঞ্জুরুল আলমের বিরুদ্ধে দুটি অভিযোগের প্রমাণ মিলেছে।
বুধবার (৪ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে বিসিবির আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমান জানান, তদন্ত কমিটি উভয় পক্ষের বক্তব্য ও সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করে পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করেছে। প্রতিবেদনটি বিসিবি সভাপতির কাছে জমা দেওয়া হয়।
মাহিন এম রহমান বলেন, তদন্তের ফলাফলের ভিত্তিতে মঞ্জুরুল আলমকে আজীবনের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে তিনি বিসিবিসংশ্লিষ্ট কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না।
তিনি আরও জানান, তদন্তের সময় ভুক্তভোগী ও সাক্ষীদের ব্যক্তিগত তথ্য প্রকাশ না করার জন্য প্রতিবেদনটি গোপন রাখা হয়েছে। বিসিবি যৌন হয়রানি প্রতিরোধ নীতিমালা বাস্তবায়ন করেছে এবং অভিযোগ জানানোর জন্য ব্যবস্থা রেখেছে।
মঞ্জুরুল আলমের বিরুদ্ধে করা দুটি রিট আবেদন হাইকোর্ট খারিজ করে দিয়েছে। মাহিন এম রহমান জানান, জাহানারা আলমকে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
অনলাইন ডেক্স 























