ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা তৈরির পরিকল্পনা সফল হবে না: মাহদী আমিন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:২৫:৩১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ২০৩ Time View

শ্রমিকদের বেতন ও মজুরি নিয়ে আন্দোলনকে পুঁজি করে নিষিদ্ধ রাজনৈতিক দলের অস্থিতিশীলতা তৈরির পরিকল্পনা সফল হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের অধিকার নিশ্চিত করার পাশাপাশি শিল্পে সহিংসতা, ভাঙচুর ও নাশকতার সুযোগ দেওয়া হবে না।

মাহদী আমিন সোমবার (২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা উল্লেখ করেন। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশে গার্মেন্টস শিল্পের যাত্রা শুরু হয়েছিল এবং পরবর্তীতে বেগম খালেদা জিয়ার সরকারের সময়ও শ্রমিকদের অধিকার ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হয়েছে।

তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রমবান্ধব সরকার শ্রমিকদের ন্যায্য মজুরি, মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। দায়িত্ব গ্রহণের পর স্বল্পতম সময়ের মধ্যে ঈদুল ফিতর ও ঈদুল আজহায় শ্রমিকদের বেতন ও বোনাস সময়মতো পরিশোধ নিশ্চিত করা হয়েছে।

মাহদী আমিন পোশাকশিল্পের গুরুত্ব তুলে ধরে বলেন, গার্মেন্টস শিল্পের সঙ্গে লাখ লাখ শ্রমিক, কর্মকর্তা-কর্মচারী, সাপ্লাই চেইন এবং দেশের সামগ্রিক অর্থনীতি জড়িত। তিনি জানান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নতুন মজুরি বোর্ড গঠন করেছে শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের জন্য।

তিনি অভিযোগ করেন, মজুরি নির্ধারণের উদ্যোগের পরও একটি মহল পোশাকশিল্পে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। মাহদী আমিন বলেন, শ্রমিকদের বিভ্রান্তি ও উসকানি থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, গার্মেন্টস খাতের অগ্রযাত্রার সঙ্গে গণমানুষের জীবন, জীবিকা ও দেশের অর্থনৈতিক সমৃদ্ধি জড়িত।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নাটোরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: এমপি আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুর ২ দিনের রিমান্ড মঞ্জুর

শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা তৈরির পরিকল্পনা সফল হবে না: মাহদী আমিন

আপলোড সময় : ০১:২৫:৩১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬