ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমিক আন্দোলনের নামে ভাঙচুর দেশের অর্থনীতিতে ক্ষতি করছে: নাজমা আক্তার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৪০:২১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ২০১ Time View

শ্রমিক আন্দোলনের নামে পোশাক কারখানায় ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টি করা কাম্য নয় বলে মন্তব্য করেছেন সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড দেশের অর্থনীতিতে ক্ষতি করছে।

সোমবার (২ নভেম্বর) সকালে শ্রম ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বিদেশি ক্রেতারা বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে ভারতসহ অন্য দেশে চলে যাচ্ছেন। এর ফলে শ্রমিকরা দীর্ঘমেয়াদে কর্মসংস্থান হারানোর ঝুঁকিতে পড়ছেন।

নাজমা আক্তার বলেন, শ্রমিক আন্দোলনের নামে বহিরাগতরা ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। কোথাও কারখানা বন্ধ থাকা কিংবা বেতন না পাওয়ার অজুহাতে ভাঙচুর চালানো হচ্ছে, যা গ্রহণযোগ্য নয়।

তিনি শ্রমিকদের শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি আদায়ের আহ্বান জানিয়ে বলেন, নিজেদের জীবিকা ও কর্মক্ষেত্র রক্ষার স্বার্থে দায়িত্বশীল আচরণ করতে হবে। ন্যায্য দাবিগুলো লিখিতভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে হবে।

নাজমা আক্তার আরও বলেন, কারখানায় ভাঙচুর ও উৎপাদন বন্ধের কারণে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। মালিকপক্ষের রাজনৈতিক সম্পৃক্ততার প্রসঙ্গে তিনি জানান, শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শ্রমিক আন্দোলনের নামে ভাঙচুর দেশের অর্থনীতিতে ক্ষতি করছে: নাজমা আক্তার

আপলোড সময় : ১২:৪০:২১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬