জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানকে ইঙ্গিত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, "মজলুম থেকে জালিম হয়ে ওঠা উনিই হয়তো আবার মজলুম হলে এই সংবাদ মাধ্যমকেই আর্তচিৎকার করে বলবেন আমাকে বাঁচান!"
মাসুদ এমপি তার পোস্টে রাশেদ খানের অতীতের একটি ঘটনার প্রতি ইঙ্গিত করেছেন। ২০১৮ সালের ১ জুলাই, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সময় রাশেদ খান একটি ফেসবুক লাইভ ভিডিওতে দাবি করেন, গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে ধাওয়া করছে এবং বাসার দরজায় ধাক্কা দিচ্ছে।
লাইভে রাশেদ খান বলেন, "আমাকে তুলে নিয়ে যাচ্ছে, আমাকে বাঁচান।" ওই দিনই তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ছাত্রলীগের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়ের করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
এখন জামায়াতের নেতা শফিকুল ইসলাম মাসুদ রাশেদ খানের বর্তমান অবস্থান নিয়ে মন্তব্য করেছেন, যা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে।
অনলাইন ডেক্স 






















