ঢাকা ০১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ছয় রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:১৫:০৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ২২২ Time View

রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানো ও যানজট কমানোর লক্ষ্যে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের আওতায় ছয়টি রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু হয়েছে।

রোববার (১ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এই কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য ও পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের প্রধান সমন্বয়কারী শামছুর রহমান শিমুল বিশ্বাস।

নতুন ব্যবস্থায় প্রাথমিকভাবে ছয়টি রুটে ছয়টি কোম্পানির অধীনে বাস পরিচালিত হবে। একই রুটে বিভিন্ন কোম্পানির বাসের পরিবর্তে নির্দিষ্ট কোম্পানির ব্যবস্থাপনায় বাস চলাচলের মাধ্যমে যাত্রী ধরার অসুস্থ প্রতিযোগিতা কমানোর লক্ষ্য নেওয়া হয়েছে।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে ছয়টি রুটে মোট ৮১৬টি বাস পরিচালনার কথা রয়েছে। এর মধ্যে ৭৯৬টি নন-এসি ও ২০টি এসি বাস।

চালু হওয়া রুটগুলো হলো- গাজীপুরের শিববাড়ী থেকে আজিমপুর, মিরপুর চিড়িয়াখানা থেকে কেরানীগঞ্জ, ঘাটারচর থেকে ডেমরা, ঘাটারচর থেকে কাঁচপুর, ঘাটারচর থেকে ধউর এবং টঙ্গী থেকে আজিমপুর।

সংশ্লিষ্টদের আশা, কোম্পানিভিত্তিক এ ব্যবস্থার মাধ্যমে একই রুটে বাসগুলোর মধ্যে যাত্রী ধরার প্রতিযোগিতা কমবে এবং রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরবে। তবে নতুন এ কার্যক্রম শুরুর আগেই কয়েকটি কোম্পানির রুট বরাদ্দ ও বাসের ফিটনেস নিয়ে জটিলতার কথা উঠে এসেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শিক্ষকের বিদায়: ৩৫ বছরের শিক্ষকতা শেষে ঘোড়ার গাড়িতে বিদায় জানালেন শিক্ষার্থীরা

রাজধানীতে ছয় রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু

আপলোড সময় : ০১:১৫:০৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬