ঢাকা ০১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর ঘোষণা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:১৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ২০১ Time View

বিদেশে কর্মরত বাংলাদেশিদের পরিচয় নিশ্চিতকরণ ও মর্যাদা সুরক্ষায় ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা করছে সরকার। প্রবাসী কল্যাণমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রী মঙ্গলবার (৩ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়নের আয়োজনে ‘সিআইপি (এনআরবি) সম্মাননা ২০২৬’ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ পরিকল্পনার কথা জানান।

মন্ত্রী বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। তাদের পাঠানো রেমিট্যান্সে লাখ লাখ পরিবার উপকৃত হচ্ছে। তবে তাদের অবদান শুধু রেমিট্যান্সের মধ্যেই সীমাবদ্ধ নয়; বিদেশে ব্যবসা পরিচালনা ও আন্তর্জাতিক বাণিজ্যে অংশগ্রহণের মাধ্যমে নতুন সম্ভাবনা তৈরি করছেন।

মন্ত্রী প্রবাসী ব্যবসায়ীদের দেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, আবাসন, শিল্প, কৃষি, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়াতে হবে। এতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিদেশের বাজারে বাংলাদেশি পণ্যের উপস্থিতি বৃদ্ধি পাবে।

মন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রপতি ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্য ও সহযোগিতা বৃদ্ধির আশা প্রকাশ করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে অভিযানে নিহত সেনাসদস্য তিতাস শেখের শেষ কথা ‘দোয়া কইরো মা’

প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর ঘোষণা

আপলোড সময় : ১২:১৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬