বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে জামায়াতকেন্দ্রিক পিছুটান থাকায় দেশের পক্ষে অবস্থান গ্রহণ করতে না পারলে চুপ থাকার অনুরোধ জানিয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) তিনি এই মন্তব্য করেন।
রাকিবুল ইসলাম রাকিব নাহিদ ইসলামের পোশাক শ্রমিকদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বানের সমালোচনা করেন। তিনি বলেন, জামায়াতের বি-টিমের মুখপাত্র হিসেবে নাহিদ ইসলামের আহ্বান প্রত্যাখ্যান করে অধিকাংশ পোশাক শ্রমিক কাজে যোগ দিয়েছেন।
ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে রাকিব বলেন, নাহিদ ইসলামের বক্তব্য জাতির সামনে হাস্যকর হিসেবে উপস্থাপন করছে। তিনি নাহিদকে অনুরোধ করেন, নিজেকে এভাবে উপস্থাপন না করতে।
এর আগে, বুধবার (৪ নভেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহত গার্মেন্টস শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় বাধা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনায় আহত নেতাকর্মীদের দেখতে গিয়ে নাহিদ ইসলাম বলেন, শ্রমিকদের আন্দোলন চালিয়ে যেতে হবে এবং জনগণ তাদের সঙ্গে আছে।
নাহিদ ইসলাম আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সহিংসতা করে সুবিধা নেওয়ার চেষ্টা করবে এবং শ্রমিকদের দমন করার চেষ্টা করবে।
অনলাইন ডেক্স 





















