ইসরাইলি-আমেরিকান রাব্বি ইয়োসি মিজরাহি ভারতের হিন্দু ধর্মাবলম্বীদের গরুর প্রতি শ্রদ্ধা ও ধর্মীয় বিশ্বাস নিয়ে বিদ্রূপ করার কারণে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভারত ও ইসরাইলসহ বিভিন্ন মহল থেকে ক্ষোভ প্রকাশ করা হয়েছে।
ভিডিওতে মিজরাহি দাবি করেন, ‘ভারতের হিন্দুরা গরুর পূজা করেন এবং গরুর মূত্র পান করেন।’ তিনি এমনকি ভারতীয় চিকিৎসকদের নিয়েও উপহাস করেন, দাবি করে যে কিছু চিকিৎসক এ ধরনের কাজ করেন। মিজরাহি ভারতের এক ব্যক্তির প্রসঙ্গ তুলে বলেন, ওই ব্যক্তি ইহুদি ধর্ম গ্রহণ করতে আগ্রহী ছিলেন এবং গরুর পূজা করা একটি পরিবারের সঙ্গে বসবাস করতেন।
তিনি আরও বলেন, ওই পরিবার গরুকে ঘরের ভেতরে নিয়ে আসত এবং গরুর মূত্র পড়লে তা চেটে খেত। মিজরাহি দাবি করেন, ভারতের কিছু মানুষ ফার্মেসি থেকে গরুর মূত্র কেনেন এবং চিকিৎসকদের নিয়ে বিদ্রূপ করে বলেন, তারা রোগীদের শুভ সকাল জানাতে পারেন।
মিজরাহি দিল্লির রাস্তায় গরুর কারণে যানজট সৃষ্টি হওয়ার বিষয়েও বিদ্রূপ করেন। তিনি ভারতীয়দের মতো না বানানোর জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানান। অতীতে বিতর্কিত মন্তব্যের জন্য সমালোচিত হওয়া সত্ত্বেও তিনি আবারও বিতর্কের জন্ম দিয়েছেন।
অনলাইন ডেক্স 

















