ঢাকা ০৩:১০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে সারের ডিলারশিপে বিএনপি নেতাদের স্বজনদের নিয়োগের অভিযোগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৩০:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ২০১ Time View

রংপুরে সারের ডিলারশিপ নিয়ে বিএনপি নেতাদের স্বজনদের নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে। সার সংকট নিরসনে সরকারের বিসিআইসির নতুন ডিলার নিয়োগ প্রক্রিয়া নিয়ে এ সমালোচনা করা হচ্ছে। অভিযোগ রয়েছে, দলের নেতাদের স্ত্রী, সন্তান, শ্বশুর, ভাই ও অন্যান্য স্বজনদের নামে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।

রংপুর-১ আসনের এমপি রায়হান সিরাজী গত রোববার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ডিলার নিয়োগে নীতিমালা উপেক্ষা করে ‘বানরের পিঠা ভাগের মতো’ বণ্টন করা হয়েছে।

পীরগঞ্জ উপজেলায় বিএনপির বিভিন্ন স্তরের নেতাদের স্বজনদের নাম ডিলার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে উপজেলা বিএনপি সভাপতির স্ত্রী, যুবদলের সভাপতি, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি সভাপতিরা রয়েছেন।

পীরগাছা উপজেলায়ও একই চিত্র দেখা গেছে, যেখানে বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ তাদের স্বজনদের নাম রয়েছে। মিঠাপুকুরে বিভিন্ন ইউনিয়নের বিএনপি নেতাদের স্বজনদের নামও ডিলারশিপ পেয়েছে।

এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম বলেন, সরকারের কর্মকর্তাদের জড়িত থাকার কথা উল্লেখ করেন। জেলা প্রশাসক ইসরাত জাহান জানান, সার ডিলার নিয়োগ প্রক্রিয়া কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে সম্পন্ন হয়েছে এবং তারা তালিকা পাঠিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মাদক নির্মূলে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি আলী

রংপুরে সারের ডিলারশিপে বিএনপি নেতাদের স্বজনদের নিয়োগের অভিযোগ

আপলোড সময় : ০১:৩০:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬