ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীতে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন বিএনপি ও জামায়াত নেতারা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৪৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ২০১ Time View

নীলফামারী সদর উপজেলার কচুকাটায় শনিবার (২৪ অক্টোবর) ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামী এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা একই মঞ্চে উপস্থিত ছিলেন।

‘লাখ টাকা প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ শীর্ষক এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও নীলফামারী বার কাউন্সিলের জিপি অ্যাডভোকেট আবু মো. সোয়েম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচুকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে নীলফামারী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক, কচুকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তাহের, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবু হানিফ এবং জামায়াতে ইসলামী কচুকাটা ইউনিয়ন আমির মাওলানা আব্দুল হাই উপস্থিত ছিলেন।

কচুকাটা খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি আবু তাহের বলেন, "কে কোন দল করে সেটি আমার দেখার সময় না। উনি ক্লাবের সদস্য এটি বড় কথা। আমরা নিরপেক্ষ ক্লাব বানিয়েছি।"

এ বিষয়ে নীলফামারী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সন্তোষ কুমার রায়ের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবু মো. সোয়েম বলেন, "আমি জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব, আমাকে খেলায় দাওয়াত দিলে যেতে হবে।"

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নেপাল থেকে বিদ্যুৎ আমদানি শুরু, দুই মাস পর পুনরায় সরবরাহ

নীলফামারীতে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন বিএনপি ও জামায়াত নেতারা

আপলোড সময় : ০১:৪৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬