ঢাকা ০৪:২০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক নির্মূলে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি আলী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:১০:১৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ২০১ Time View

বাগেরহাটে অনুষ্ঠিত এক সমাবেশে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, বিগত সরকার পাড়া-মহল্লায় ডিলার দিয়ে মাদকের আখড়া তৈরি করেছিল। তিনি বলেন, আমরা দেশকে নিয়ে কাজ করতে চাই এবং কে আসবে, কে যাবে—এসব নিয়ে আমাদের মাথাব্যথা নেই।

রোববার (২৫ অক্টোবর) জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত কমিউনিটি পুলিশিং সমাবেশে আইজিপি আরও বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, কিশোর গ্যাং ও উগ্রবাদবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে এই সমাবেশের আয়োজন করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে তিনি অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে চায় এবং এ ক্ষেত্রে জনগণের সহযোগিতা ও সামাজিক সচেতনতার গুরুত্ব তুলে ধরেন। তিনি জানান, বিভিন্ন অপরাধের দায়ে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম এবং বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম।

এছাড়াও, সমাবেশে মাদক নির্মূল, কিশোর গ্যাং প্রতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রশাসনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নেপাল থেকে বিদ্যুৎ আমদানি শুরু, দুই মাস পর পুনরায় সরবরাহ

মাদক নির্মূলে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি আলী

আপলোড সময় : ০৩:১০:১৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬