ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে যুবলীগের মিছিলে বিএনপির ধাওয়া, আটজন আটক

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:০০:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ২০৭ Time View

গাজীপুরের শ্রীপুরে মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের আটজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) জুমার নামাজের পর শ্রীপুর থানা ফটকসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে আতিকুর রহমান, আরিফুল ইসলাম, জুনাইদ মিয়া ও মোমেন রয়েছেন। বাকিদের নাম জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে শ্রীপুর থানা ফটকের কাছাকাছি একটি স্থান থেকে যুবলীগের নেতা-কর্মীরা মিছিল শুরু করেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তাদের ধাওয়া দিলে যুবলীগের সদস্যরা শ্রীপুর মধ্যবাজারের দিকে চলে যান। পরে সেখান থেকে আটজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি দাবি করেন, থানার সামনে নয়, মধ্যবাজার এলাকায় মিছিলটি হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এল ক্লাসিকোয় বার্সেলোনার এগিয়ে থাকা, রিয়ালের সম্ভাবনা কম

গাজীপুরে যুবলীগের মিছিলে বিএনপির ধাওয়া, আটজন আটক

আপলোড সময় : ১২:০০:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬