ঢাকা ০২:৫১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে হামলার মামলার বাদীকে হুমকি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩৫:১৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ২০২ Time View

রাজধানীর হাজারীবাগে এজেআর কুরিয়ার সার্ভিসে হামলার ঘটনায় করা মামলার বাদীকে ফোনে ২৪ ঘণ্টার মধ্যে সমঝোতা না করলে ‘লাশ পড়ে থাকবে’ বলে হুমকি দেওয়া হয়েছে। মামলার বাদী আফসার উদ্দিনকে শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১১টার দিকে ফোন করে এ হুমকি দেওয়া হয়।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, তিনি বাদীর সঙ্গে কথা বলেছেন এবং বাদীর সঙ্গে হুমকিদাতার কথোপকথনের অডিও তাকে পাঠানো হয়েছে। অডিওটি যাচাই করা হচ্ছে এবং বিষয়টি মামলার তদন্তের আওতায় আনা হচ্ছে।

হুমকির বিষয়ে জানতে বাদীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তবে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানান, মামলার বাদীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

এ ঘটনায় পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে, তবে মূল আসামি সাইফুল ও জুয়েল এখনো ধরাছোঁয়ার বাইরে। হামলার সময় শীর্ষ সন্ত্রাসী ইমন নাম নিয়ে হামলাকারীরা কুরিয়ার সার্ভিসের কার্যালয় ও গুদামে হামলা চালায়।

বাদীর সঙ্গে হুমকিদাতার কথোপকথনে শোনা যায়, হুমকিদাতা বাদীকে বলেন, ‘কালকের (শনিবার) মধ্যে যোগাযোগ করার ব্যবস্থা করা না হলে লাশ পড়ে থাকবে।’ হামলার ঘটনায় করা মামলায় এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

৮৫ বছরের আইনজীবীর প্রতিদিনের রুটিন: স্ত্রীর কবর পরিষ্কার করা

হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে হামলার মামলার বাদীকে হুমকি

আপলোড সময় : ১২:৩৫:১৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬