ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকদের বিরুদ্ধে উসকানির অভিযোগে ট্রাইব্যুনালে হাজির

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:২০:১৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ২০২ Time View

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে উসকানি ও প্ররোচনার অভিযোগে তিন সাংবাদিককে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজ রোববার (২৫ অক্টোবর) দিন ধার্য রয়েছে।

সকালে কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। তিন সাংবাদিক হলেন- জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু এবং একই প্রতিষ্ঠানের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা। গত ২৪ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তাদের গ্রেফতার করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

প্রসিকিউশনের অভিযোগ, ২০২৪ সালের ১৪ জুলাই গণভবনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে কয়েকজন সাংবাদিকের বক্তব্য ও প্রশ্নের মাধ্যমে আন্দোলনকারীদের বিরুদ্ধে উসকানি দেওয়া হয়েছিল।

ওই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের ‘রাজাকারের বাচ্চা’ ও ‘রাজাকারের নাতিপুতি’ বলে মন্তব্য করেন। রাষ্ট্রপক্ষের দাবি, এ ধরনের উসকানি ও প্ররোচনার ধারাবাহিকতায় জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়। এ ঘটনায় তিন সাংবাদিকের সংশ্লিষ্টতা তদন্ত করছে তদন্ত সংস্থা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী

সাংবাদিকদের বিরুদ্ধে উসকানির অভিযোগে ট্রাইব্যুনালে হাজির

আপলোড সময় : ১২:২০:১৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬